সরকার দিচ্ছে ফ্র্রিল্যান্সিং প্রশিক্ষণ সাথে ভাতা সমপূর্ণ ফ্রী
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সে শিক্ষার্থী ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভর্তি হতে কোনো ফি লাগবে না, বরং পরীক্ষা দিয়ে ভর্তি হতে পারলে দিনে ২০০ টাকা করে ভাতা পাওয়া যাবে।
নতুন ব্যাচে ভর্তির জন্য ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। ঢাকা, গোপালগঞ্জ, গাজীপুর, শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর, রাজশাহী, নড়াইল, ঠাকুরগাঁও, ভোলা, শেরপুর, সিলেট ও সুনামগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এই লিংকের মাধ্যমে আবেদন করা যাবে
0 Comments